বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা কাব কার্নিভাল- ২০২৫ অনুষ্ঠিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা কাব কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০ টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উপজেলা কাব কার্নিভাল-২০২৫ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন শাহ্ আলম।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আলিম রানা’র সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা শাখার সম্পাদক মো. আবদুল কাদির ও কমিশনার মো. শফিকুল ইসলাম (কাজল) এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. মাহফুজুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল করিম, সহ-কমিশনার রুবেল আহামেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, কুলিয়ারচর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. নাইমুজ্জামান নাঈম সহ ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্কাউট-এ অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সহকারী লিডার ট্রেইনার মো. জাহাঙ্গীর আলম বাচ্চু ও স্কাউটস সহকারী কমিশনার নাছিমা আক্তার খাতুন।
পরে বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































